জাপানে ভয়াবহ তাপদাহে এক সপ্তাহে নিহত ৬৫
জাপানে ‘নজিরবিহীন’ তাপদাহে এক সপ্তাহে ৬৫ জন মারা গেছে। দেশটির আবহাওয়া সংস্থা এই রেকর্ড তাপমাত্রাকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে অবহিত করেছে।
আজ মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ কথা জানান।
গতকাল সোমবার রাজধানী টোকিওর বাইরে সায়তামার কুমেগায়ে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা ছিল এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। এছাড়া প্রথমবারের মতো টোকিও মেট্রো এলাকায় তাপমাত্রা ৪০.৩ ডিগ্রিতে পৌঁছেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে বলছে, রোববার পর্যন্ত এই সপ্তাহে তাপদাহে ৬৫ জন মারা গেছে এবং ২২ হাজার ৬শ’ ৪৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আরো বলছে, প্রচণ্ড এই তাপদাহে জুলাইয়ের প্রথম থেকে এ পর্যন্ত মোট ৮০ জন মারা গেছে এবং ৩৫ হাজার লোক হাসপাতালে ভর্তি হয়েছে।
এ প্রেক্ষাপটে সরকারের শীর্ষ মুখপাত্র মঙ্গলবার সাংবাদিকদের বলেন, দেশের ওপর দিয়ে রেকর্ড তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণে স্কুলগামী শিশুদের জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি।
সরকার বলছে, তারা আগামী গ্রীষ্মের মধ্যে সকল স্কুলে শীতাতপ যন্ত্র বসানোর জন্যে তহবিল সরবরাহ করবে।

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল
আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২
জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা
৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 