সম্প্রতি ফুটবলেরর জনপ্রিয় অনলাইন পোর্টাল গোল ডট কমকে দেওয়া এক সাক্ষাতকারে স্প্যানিশ তারকা গাইজকা মেন্ডেইতা বলেছেন, বর্তমান সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও ইতিহাস গড়বেন।
মেন্ডেইতা বলেন, ‘ইতিমধ্যেই বর্তমান সময়ের সেরা দুই তারকা মেসি ও রোনালদো ইতিহাস সৃষ্টি করেছে। নেইমারও সে পথে হাঁটছে। আমার বিশ্বাস, মেসি-রোনালদোর পথ ধরে নেইমারও ইতিহাস গড়বে।
সাবেক এই স্প্যানিশ ও বার্সা মিডফিল্ডার আরও বলেন, ‘মেসি, রোনালদো ও নেইমার- তিনজনই প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং সেরা পারফরম্যান্স দিয়ে একে অপরকে আরো ভালো করার তাগিদ দিচ্ছে।’
প্রসঙ্গত, গত মৌসুমে বার্সেলোনা ও ব্রাজিলের হয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য ২০১৫ সালে ফিফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পান নেইমার। তবে সময়ের সেরা ফুটবলার মেসি ও রোনালদোর কাছে হেরে তিন নম্বরে জায়গা হয় নেইমারের।

জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান
নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
আইপিএলে মুস্তাফিজ অনেক কিছু শিখতে পারবেন-আকরাম
গাজীপুরে ৭দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণ উদ্বোধণ 