News Bangla 24 BD | অঘোষিত ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অঘোষিত ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ


তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচ বাংলাদেশ ও দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জয় পাওয়ায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এ ম্যাচের বিজয়ী দল জিতে নিবে ওয়ানডে সিরিজ।
সফরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের শুরু থেকেই অন্য এক বাংলাদেশকে দেখতে পায় ক্রিকেট বিশ্ব।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ৫টি ও বাংলাদেশ ২টিতে জিতেছে। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ক্যারিবীয়রা। ৩০ ম্যাচের মধ্যে ২০টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ৮টিতে জয় পায় বাংলাদেশ।
২০১২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলো বাংলাদেশ। দেশের মাটিতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো টাইগাররা। এরপর ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো স্বাগতিকরা।
বাংলাদেশ দল(সম্ভাব্য) : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ চৌধুরী রাহি।
ওয়েস্ট ইন্ডিজ দল (সম্ভাব্য) : জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কেমো পল, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেল।
এ বিভাগের অন্যান্য সংবাদ