News Bangla 24 BD | কালীগঞ্জে নিজের শরীরে ইনজেকশন পুশ করতে গিয়ে নার্সের মৃত্যু ! - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালীগঞ্জে নিজের শরীরে ইনজেকশন পুশ করতে গিয়ে নার্সের মৃত্যু !


ঝিনাইদহ প্রতিনিধি:
যে রুমে বসে শত শত রোগীকে ইনজেকশন দিয়েছেন। যে রুমে বসে রোগীদের সেবা দিতেন সেই রুমেই নিজ শরীরে ইনজেকশন দিতে গিয়ে মারা গেলেন চন্দনা রানী শর্মা (৫০) নামের এক সিনিয়র নার্স (সেবিকা)।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্

থ্য কমপ্লেক্সে দায়িত্বরত অবস্থায় তিনি মারা যান। মৃত চন্দনা রানী হৃদরোগে ভুগছিলেন। সে কালীগঞ্জ পৌর শহরের নিশ্চিন্তপুরের রতন বিশ^াসের স্ত্রী। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন সাফায়েত জানান, চন্দনা রানী বেশ কিছুদিন ধরে হৃদ রোগে ভুগছিলেন। প্রতিদিনের মতো সে হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। সকাল ৯টার দিকে অন্য কারো সহযোগীদের সাহায্য ছাড়াই নিজের শরীরে ইনজেকশন পুশ করতে যায়। ইনজেকশন পুশ করতে করতেই সে মারা যায়। তিনি আরো জানান, হার্টের এই ইনজেকশন অবশ্যই অন্য কারোর সহযোগীতা নিয়েই দিতে হয়। কারন এই জাতীয় ইনজেকশন দেওয়ার সময় শরীরে জটিলতা দেখা দিতে পারে। কিন্তু চন্দনা রানী একজন সিনিয়র নার্স হয়েও সেটা করেনি। মৃত চন্দনা রানীর মেয়ে সঙ্গীতা জানান, তার মা হৃদরোগে অসুস্থ ছিলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ