ঝিনাইদহে কলেজ ছাত্র ইমরান হোসেন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর অবশেষে ঝিনাইদহে কলেজ ছাত্র ইমরান হোসেন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক গোলাম আযম এ রায় দেন। দন্ডিতরা হলো-সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমরান হোসেন, আব্দুল মমিন বিশ্বাসের ছেলে নাসিম বিশ্বাস ও শিকারপুর গ্রামের আব্দুল মতলেব মুন্সীর ছেলে মনিরুল ইসলাম মুকুল। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২১ অক্টোবর শহরের লাউদিয়া গ্রামের নজরুর ইসলামের ছেলে ও মুক্তিযোদ্ধা মসিউর রহমান কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ইমরান বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হয়। পরদিন সদর উপজেলার শিকারপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই নিহতের পিতা নজরুল ইসলাম ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে ২০১২ সালের ২৩ জুন ৪ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত আসামী ইমরান হোসেন, নাসিম বিশ্বাস ও মনিরুল ইসলাম মুকুলকে ফাঁসির আদেশ দেন। সেই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দন্ডিতদের মধ্যে নাসিম বিশ্বাস পলাতক রয়েছে। এ মামলায় অপর আসামী জাকির হোসেনকে খালাস দেওয়া হয়েছে। এদিকে রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে নিহতের স্বজনেরা। নিহতের ফুপা নাসির উদ্দিন বলেন, এ রায়ে সন্তুষ্ট হয়েছেন তার পরিবার। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এখন দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানান তিনি।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 