News Bangla 24 BD | সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র: বল্টন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র: বল্টন


সিরিয়া সরকার যদি ইদলিব পুনর্দখল অভিযানে রাসায়নিক অস্ত্র  ব্যবহার করে তাহলে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন বল্টন।
বুধবার জেরুজালেম সফররত অবস্থায় এক সংবাদ সম্মেলনে বল্টন বলেন, আমরা এখন দেখছি, সিরিয়া সরকার ইদলিব প্রদেশে তাদের সামরিক তৎপরতা পুনরায় চালু করতে যাচ্ছে। আমরা অবশ্যই পুনরায় আসাদ সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে উদ্বিগ্ন।
তিনি বলেন, এই বিষয়ে যাতে কোন বিভ্রান্তি না থাকে যে, সিরীয় সরকার যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তাহলে আমরা এর খুবই কঠোর জবাব দেবো। তাদের এ বিষয়ে ভালো করে চিন্তা করা উচিৎ।
প্রসঙ্গত, সিরিয়ার  বিভিন্ন অঞ্চল থেকে বাস্ত্যুচুত হওয়া বেসামরিক নাগরিক ও বিদ্রোহীরা ইদলিবে আশ্রয়  নিয়েছেন। এছাড়া শক্তিশালী সশস্ত্র বাহিনীর সদস্যরাও অবস্থান করছে প্রদেশটিতে। এই মাসে সেখানে তীব্র বিমান ও কামান হামলা চালিয়েছে বাশার আল-আসাদ সরকার।
এ বিভাগের অন্যান্য সংবাদ