News Bangla 24 BD | আন্দোলনের মুখে পিছু হটলেন পুতিন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

রাজপথে তীব্র আন্দোলনের ‍মুখে চাকরি থেকে অবসর সংক্রান্ত আইন বদলের সিদ্ধান্ত থেকে আংশিক পিছু হটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবসরের বয়সসীমা আগের পরিকল্পনা মতো বাড়াচ্ছে না পুতিনের সরকার। খবর বিবিসির।
রাশিয়ায় বর্তমানে নারী চাকরিজীবীদের অবসরের বয়স ৫৫ বছর। পুতিন এটি বাড়িয়ে ৬৩ করার প্রস্তাব করেন। অন্যদিকে পুরুষদের অবসরসীমা বিদ্যমান ৬০ বছর থেকে বাড়িয়ে ৬৫ করার কথা ছিল।
এ পরিকল্পনার বিরুদ্ধে মাঠে নামেন বিরোধীরা। তাদের দাবি, এটি বাস্তবায়ন হলে বেশিরভাগ মানুষ আর পেনশন নেয়ার সুযোগ পাবে না। চাকরিরত অবস্থায়ই মৃত্যু বরণ করবেন।
আন্দোলনের মুখে বুধবার পুতিন ঘোষণা করেন, মেয়েদের অবসরসীমা বাড়িয়ে ৬০ করা হবে, ৬৩ নয়। অন্যদিকে পুরুষের অবসরসীমা আগেরটিই থাকবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী রাশিয়ায় প্রত্যাশিত আয়ুষ্কাল পুরুষদের ৬৬ এবং নারীদের ৭৭ বছর।
এ বিভাগের অন্যান্য সংবাদ