News Bangla 24 BD | সাব্বিরকে বহিষ্কারের সুপারিশ, মোসাদ্দেকের জন্য সতর্কবার্তা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সাব্বিরকে বহিষ্কারের সুপারিশ, মোসাদ্দেকের জন্য সতর্কবার্তা


৬ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির রহমানকে বহিষ্কারের সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির শৃঙ্খলা কমিটি এ সুপারিশ করে। অন্যদিকে স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলায় অভিযুক্ত মোসাদ্দেক হোসেন সৈকতকে সতর্ক করা হয়েছে।
এর আগেই থেকেই শুনা যাচ্ছিল ক্রিকেটারদের বিশৃঙ্খলতার ধারাবাহিকতা ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করবে বিসিবি। এ জন্য হাল সময়ের ক্রিকেটের তিন ‘ব্যাডবয়’কে তলব করে বিসিবি। শনিবার ছিল তাদের হাজির হওয়ার দিন। এই তিন ক্রিকেটার হলেন- সাব্বির রহমান, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত।
সাব্বির রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে- নারী অতিথিকে হোটেলে নেয়া, দর্শকদের প্রহার-গালিগালাজ করেন তিনি। এছাড়া নাসির হোসেনের নারীসঙ্গ নিয়ে ক্রিকেটাঙ্গনে অনেক কথা প্রচলিত আছে। সম্প্রতি তার এক মেয়েবন্ধু তোলপাড় তুলেছেন সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে। অপরদিকে গত সপ্তাহে মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার স্ত্রী।
এ বিভাগের অন্যান্য সংবাদ