News Bangla 24 BD | ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


ঝিনাইদহঃ ঝিনাইদহে উদ্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। সোমবার বিকেলে সরকারি বালক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম। সদর উপজেলা পরিষদের আয়োজনে সোমবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এতে সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহন করবে। উদ্বোধানী ম্যাচে হরিশংকরপুর ও পোড়াহাটি ইউনিয়ন প্রতিযোগিতা করে। ৭০ মিনিটের খেলা শেষে ট্রাইব্রেকারে পোড়াহাটি ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে হরিশংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। এদিন বিপুল পরিমাণ দর্শক ম্যাচ উপভোগ করতে হাজির হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ