News Bangla 24 BD | ঝিনাইদহে খুলনা বিভাগীয় পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে খুলনা বিভাগীয় পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের উদ্বোধন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহে শুরু হয়েছে বাংলাদেশ পুলিশ (পুরুষ-নারী) ভলিবল চ্যাম্পিয়নশীপ খুলনা বিভাগীয় টুর্নামেন্ট। সোমবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনস মাঠে এ খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মিজানুর রহমান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রেজানুর বেগম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাসসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আজ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে বুধবার পর্যন্ত। এতে খুলনা বিভাগের ১০ টি জেলার ১১ টি দল নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম দিনে প্রতিযোগিতা করে সাতক্ষীরা জেলা বনাম কুষ্টিয়া জেলা এবং যশোর বনাম খুলনা আরআরএফ। এসময় পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেলা উপভোগ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ