News Bangla 24 BD | যা ইচ্ছে সাজা দেন আদালতে আসতে পারব না: খালেদা জিয়া - News Bangla 24 BD
News Head
 গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

দীর্ঘ সাত মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে আজ বুধবার হাজির করা হয় পুরাতন কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে।
হাজির হয়ে খালেদা জিয়া বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো না। পা ফুলে গেছে। চিকিৎসকরা বলেছে, পা ঝুলিয়ে রাখা যাবে না। আমি আদালতে বারবার আসতে পারব না। আপনাদের যা মনে চায়, যতদিন ইচ্ছা আমাকে সাজা দিয়ে দেন। তিনি বলেন, ন্যায়বিচার বলে কিছু নাই। অবিচার হচ্ছে। কথা বলা যায় না। ইচ্ছামতো আপনারা যা খুশি সাজা দিয়ে দেন।
ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর কার্যক্রম চলছে এই আদালতে। খালেদা জিয়া বলেন, এই মামলায় শুনানির জন্য আজকের দিন তো আগে থেকেই ঠিক করা ছিল। কিন্তু একদিন আগে তড়িঘড়ি করে আদালত স্থানান্তরের গেজেট করা হয়েছে।
আজ দুপুর ১২টা ১৪ মিনিটে খালেদা জিয়াকে কারাগারে তার কক্ষ থেকে হুইল চেয়ারে করে আদালতের এজলাসে নিয়ে যাওয়া হয়। পরে আদালতের কার্যক্রম শুরু হয়। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে আটক আছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ