News Bangla 24 BD | কাপাসিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কাপাসিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন


কাপসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে। শনিবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম।
উপজেলা আ’লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার রকিব হাসান, সহকারি শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মুহাম্মদ আলী বদু, সাধারণ সম্পাদক জাকির হোসেন বকুল, প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির, শহীদুল্লাহ আজাদ, আনোয়ার সাদেক, আওলাদ হোসেন নয়ন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় রায়েদ ইউনিয়ন হাইলজোর একাদশ বনাম দূর্গাপুর ইউনিয়ন ফুলবাড়িয়া একাদশ অংশগ্রহণ করেন। এ টুর্নামেন্টে কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ১১টি ফুটবল দল অংশগ্রহন করবে বলে মুহাম্মদ আলী বদু জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ