News Bangla 24 BD | গাজীপুরে ব্যবসায়ী হত্যার দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড - News Bangla 24 BD
News Head
 গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

গাজীপুরে ব্যবসায়ী মিলন ভূঁইয়া হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলায় অব্যাহতি দেয়া হয়েছে দুইজনকে । সোমবার সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় সাতজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। নিহত মিলন মহানগরীর লক্ষীপুরা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- মোহাম্মদ কাইয়ুম, রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন. মোহাম্মদ আলী ওরফে ছোট আলী,মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী। পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. মাসুম ওরফে মামা মাসুম। খালাসপ্রাপ্তরা হলো মো. এনামুল হক ও শামসুল হক।

গাজীপুর আদালত পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, মিলন ভূঁইয়া নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশ-কাঠ, প্লেন সিট ভাড়ার ব্যবসা করতেন। ব্যবসায়ের পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুর মহানগরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে আসামিরা মিলনের গতিরোধ করে এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

খবর পেয়ে তার স্বজনরা মিলনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মিলনের মামা আকতার হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিআইডি এ ঘটনা তদন্ত করে ১০জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। উভয় পক্ষের শুনানি শেষে সোমবার আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাতজন আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক।

এ বিভাগের অন্যান্য সংবাদ