News Bangla 24 BD | গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন


গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। ঢাকা ক্রীড়া পরিদপ্তর এর সহযোগিতায় এবং গাজীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে উক্ত খেলার আয়োজন করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী খেলায় সভাপতিত্ব করেন। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ক্রীড়া অফিসার ও খেলা পরিচালনা পরিষদের সদস্য সচীব মোঃ ইয়াছিন আলী, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কাওসার আহমেদ, গাজীপুর মহানগর আওয়ামীলীগেরসহ সভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাবেক খেলোয়ার আঃ করিম মল্লিক, সন্তোষ কুমার মল্লিক, সুলতান উদ্দিন আকন্দ, মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন ও কালিগজ্ঞ উপজেলার ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ। লোর প্রথম রাউন্ডে সদর উপজেলা কাপাসিয়া উপজেলাকে ০২ গোলে হারিয়ে বিজয়ী হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ