গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম উদ্বোধন
ভিডিও কনফারেন্সের মাধ্যদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উদ্বোধনের মধ্য দিয়ে রোববার থেকে শুরু হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম। এ উপলক্ষে গাজীপুর জেলা পুলিশ লাইনস্ ময়দানে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, মহানগর আওয়মী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশকে উন্নত করতে হলে দেশের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এসময় তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা প্রতিরোধ, মাদক নির্মূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পুলিশের সফলতার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার ওয়াই এম বেলালুর রহমান তার বক্তব্যে বলেন, দেশের অন্যতম শিল্প নগরী গাজীপুরের জনগণের জান-মালের সার্বিক নিরাপত্তাসহ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, মাদকমুক্ত গাজীপুর গঠন এবং জাতির পিতার সোনারবাংলা গঠনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য আজ অঙ্গীকারবদ্ধ।
পরে একটি বর্ণাঢ্য র্যালি ঢাকা-জয়দেবপুর সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী 