News Bangla 24 BD | অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সানিয়া-হিঙ্গিস জুটি - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সানিয়া-হিঙ্গিস জুটি


অস্ট্রেলিয়ান ওপেনে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন ইন্দো-সুইস জুটি সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস। মহিলা ডাবলসের সেমিফাইনালে জুলিয়া জর্জি ও ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা সানিয়াদের সামনে এখন হ্যাটট্রিক গ্রান্ড স্ল্যাম জয়ের হাতছানি।

বুধবার রড লেভার এরিনায় জুলিয়া জর্জি ও ক্যারোলিনা প্লিসকোভাকে ৬-১, ৬-০ উড়িয়ে দেয় বিশ্বের এক নম্বর এই জুটি। ত্রয়োদশ বাছাই জার্মান-চেক জুটিকে মাত্র ২৭ মিনিটেই উড়িয়ে দেয় সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। ফাইনালে তাদের সামনে সপ্তম বাছাই হাভাকোভা-হাডেকা জুটি।

ম্যাচ জয়ের পর সানিয়া বলেন, আমাদের জুটিটা এক কথায় দারুণ। আমরা একে অপরের সঙ্গে মিলে ম্যাচগুলো দারুণ উপভোগ করি। উইম্বলডন ও ইউএস ওপেনের চ্যাম্পিয়ন এই ইন্দো-সুইস জুটি টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ