News Bangla 24 BD | ঝিনাইদহে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের খেলার উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের খেলার উদ্বোধন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলার পর্যায়ের খেলা।

মঙ্গলবার সকালে শহরের বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষসহ ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে সদর-কোটচাঁদপুর, কালীগঞ্জ-হরিণাকুন্ডু এবং মহেশপুর ও শৈলকুপা উপজেলা একাদশ মুখোমুখি হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ আসর চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ৬টি উপজেলা ও পৌরসভা ফুটবল একাদশ অংশ নিবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ