News Bangla 24 BD | বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব- ১৭) চ্যাম্পিয়ন কালিয়াকৈর উপজেলা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব- ১৭) চ্যাম্পিয়ন কালিয়াকৈর উপজেলা


মানিক সরকার : গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)- ২০১৮ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর মহানগর ফুটবল দল অংশ নেয়।
বিকেল ৪ টায় খেলাটি অনুষ্ঠিত হয়। ৯০ মিটিটের খেলায় প্রথমার্ধ ছিল গোল শূন্য। পরে দ্বিতীয়ার্থে কালিয়াকৈর উপজেলা দল গাজীপুর মহানগর দলের জালে দুটি গোল প্রবেশ করায়। অপ্রাণ চেষ্টার পরেও কোন গোলের দেখা পায়নি গাজীপুর মহানগর দল।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন গোল্ডকাপ তুলে দেন ক্রীড়া পরিদপ্তরের যুগ্ম সচিব ডা. মোঃ আমিনুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্চিব কুমার দেবনাথের সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর মহনগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ নয়ন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জাতীয় দলের সাবেক অধীনায়ক মোঃ আজমত আলী ও জেলা ক্রীড়া অফিসার মোঃ ইয়াসিন আলী। ফাইনাল এ ম্যাচটি যথাযথভাবে সু-সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা করেন গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন।
আগামী ২২ সেপ্টেম্বর রোজ শনিবার শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুরে অনুষ্ঠিত হবে ঢাকা বিভাগীয় ফুুটবল ম্যাচ। এতে অংশ নেবে গাজীপুর জেলা বনাম টাঙ্গাইল জেলা। খেলার সময় বিকেল ৩ টা ২০ মিনিট।

এ বিভাগের অন্যান্য সংবাদ