News Bangla 24 BD | ভারত-পাকিস্তান বৈঠক বাতিল - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

দক্ষিণ কাশ্মীরে তিন পুলিশকর্মী অপহরণ ও হত্যার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল করেছে ভারত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে বৈঠকটি হওয়ার কথা ছিল।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, আলোচনা আর সন্ত্রাস একই সঙ্গে চলতে পারে না। তিনি আরো বলেন, এটা ভালো ছিল যে, ক্ষমতায় আসার প্রথম কয়েক মাসের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখোশ সরে গিয়ে আসল মুখ বেরিয়ে এল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ভারতকে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন ইমরান খান। তাতে রাজি হয় ভারত।  আগামী সপ্তাহে নিউইয়র্কে এই বৈঠক হওয়ার কথা ছিল।
রবীশ কুমার বলেন, এ ধরনের পরিবেশে পাকিস্তানের সঙ্গে যেকোনো আলোচনা অর্থহীন। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো বৈঠক হবে না।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার দক্ষিণ কাশ্মীরে তিন পুলিশকর্মীকে অপহরণ করে হত্যা করে জঙ্গিরা। তিনজনই বিশেষ পুলিশ অফিসার ছিলেন। প্রত্যেকেই কাপ্রান গ্রামের বাসিন্দা। খবর: হিন্দুস্থান টাইমস।
এ বিভাগের অন্যান্য সংবাদ