News Bangla 24 BD | জাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় অাটক: ২ - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা

জাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় অাটক: ২


জাবি প্রতিনিধি সাগর কর্মকার :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুজনকে অাটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অাটককৃত ওই দুজনের মধ্যে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অপরজন বহিরাগত একটি জালিয়াতি চক্রের সদস্য বলে জানা গেছে। অভিযুক্ত দুজনের কেউ এখনো মুখ খুলেন নি। তাদের দুজনই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অাটক রয়েছে। বিকেল ৪টায় ভ্রাম্যমাণ অাদালতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রক্টর অফিস সূত্রে জানা গেছে।
সোমবার (৮ অক্টোবর) “সি” ইউনিটের ১ম শিফটের পরীক্ষা শুরুর পূর্বমুহূর্তে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে ওই দুজনকে অাটক করে প্রশাসন।
জানা যায়, রোববার মধ্যরাতে পরীক্ষা দিতে অাসা তিনজন পরীক্ষার্থীকে ফলো করতে থাকে ওই দুজন অভিযুক্ত ব্যক্তি। রাত ২টার দিকে ওই পরীক্ষার্থী দুজনের সাথে তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে মওলানা ভাসানী হলের অাবাসিক শিক্ষার্থীরা তাদেরকে ধরে গণপিটুনি দেন। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার হাতে তুলে দেন শিক্ষার্থীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ