News Bangla 24 BD | জাবিতে ভর্তিচ্ছুদের সহযোগিতায় ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে রোভার স্কাউট - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা

জাবিতে ভর্তিচ্ছুদের সহযোগিতায় ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে রোভার স্কাউট


জাবি প্রতিনিধিঃসাগর কর্মকার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে রোভার স্কাউটের ৪০ সদস্য।

৩০ সেপ্টেম্বর (রবিবার) ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়। এবারে ভর্তি পরীক্ষায় আটটি ইউনিটে প্রায় ৩ লাখ ৬ হাজার জন পরীক্ষার্থী অংশ নেবে। এই বিশাল সংখ্যক শিক্ষার্থীদের শৃঙ্খলায় রক্ষার দায়িত্ব রোভার স্কাউট সদস্যদের । জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যকে সামনে রেখেই বিশ্ববিদ্যালয় ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বার্থে রোভার স্কাউট সদস্যরা প্রতিদিন টানা ১১ ঘণ্টা কাজ করে যাচ্ছে।

রোভার স্কাউট সদস্যরা সকাল ৭টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ সেবা দিচ্ছে।

পরীক্ষা কেন্দ্রের মধ্যে  সিএসই ভবন, রসায়ন ভবন, পদার্থবিজ্ঞান ভবন , গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, নতুন কলা ও মানবীকি অনুষদ, ও জীব বিজ্ঞান  অনুষদে দায়িত্ব পালন করছেন রোভার স্কাউট সদস্যরা।

বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের লিডার(আর এস এল) মোহাম্মদ কামরুজ্জামান বলেন,রোভার স্কাউটের মূল মটো সেবা,এরই ধারাবাহিকতায় জাবি রোভার স্কাউট কাজ করে যাচ্ছে।ভর্তিচ্ছুদের সেবায় কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তিচ্ছুরা পরীক্ষা দিতে এসে নানামুখী সমস্যার সম্মুখীন হয়। এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আমাদের গ্রুপের সদস্যরা কাজ করছে। একই সঙ্গে তারা শৃঙ্খলা নিশ্চিত করছে।‘

রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট (এস.আর.এম) সাব্বির আহমেদ (গণিত বিভাগ)বলেন, ‘যে কোন পরিস্থিতে আমরা ভর্তি পরীক্ষার শৃঙ্খলার জন্য বদ্ধপরিকর। তাছাড়াও ভর্তি পরীক্ষার্থীদের সাহায্য করতে পেরে আমরা আনন্দিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা কৃতঙ্গ আমাদেরকে এমন এটকা দায়িত্ব প্রদান করার জন্য।‘

এদিকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা জানান, ‘ভর্তি পরীক্ষা দিতে এসে আমরা পরীক্ষার কেন্দ্র খুজে না পাওয়াসহ নানা সমস্যার সম্মখীন হতে হয় আমাদের। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে  পরীক্ষা দিতে এসে আমাদের তেমন সমস্যার সম্মখীন হতে হয়নি।এখানে দায়িত্বরত ভাইয়া-আপুরা আমাদের পরীক্ষার কেন্দ্র খুজে দেয়া সহ নানা ভাবে সহযোগিতা করে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ