News Bangla 24 BD | উগান্ডায় ভারি বৃষ্টিপাতে ভয়াবহ ধস, নিহত ৩১ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

উগান্ডার ভারি বৃষ্টিপাতে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। আজ  শুক্রবার দেশটির তরফ থেকে এ খবর জানানো হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
দেশটির দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থাপনার কমিশনার মারটিন আওয়ার এএফপিকে বলেন, ভূমিধসে ৩১ জন নিহত হয়েছে এটা নিশ্চিত।
দেশটির পক্ষ থেকে আরও বলা হয়, বৃহস্পতিবার এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে। অতিরিক্ত বৃষ্টির কারণে নদীর পাড় ভেঙ্গে কাদা পানি প্রবেশ করে বুদুদার বুকালাসি শহরের একটি বাজারে। এছাড়া এই প্রাকৃতিক বিপর্যয়ে দেশটির চার থেকে পাঁচটি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে।
উগান্ডা রেড ক্রস এর মুখপাত্র ইরিন নাকাসিতা বৃহস্পতিবার এই ভয়াবহ ধসের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। এছাড়া এই ঘটনার পর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়৷
উল্লেখ্য, উগান্ডায়, ২০১০-এর মার্চে ভূমিধসে ১০০ জন মারা যায় এবং ২০১২ সালের ধসে তিনটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়৷
এ বিভাগের অন্যান্য সংবাদ