‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের ফের পরীক্ষা নেবে ঢাবি
প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ডিন’স কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১২ অক্টোবর ‘ঘ’ ইউনিটে নেয়া ভর্তি পরীক্ষায় যে ১৮ হাজার ৪৬৪ জনকে উত্তীর্ণ ঘোষণা কর হয়েছিল, কেবল তাদের নিয়েই নতুন করে এই পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার দিনক্ষণ পরে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। পরীক্ষা শুরুর ৪৩ মিনিট আগে ৭২টি প্রশ্ন উত্তরসহ হোয়াটস অ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে ভর্তিচ্ছুদের হাতে চলে যায়। এই প্রশ্নগুলো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়। এর প্রেক্ষিতে প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ পায়। জালিয়াতির অভিযোগে প্রশাসন পাঁচজনকে আটকও করে। পরে ১৬ অক্টোবর ফল প্রকাশ স্থগিত করার ঘোষণা দিয়েও পরে ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ভর্তি পরীক্ষার সমন্বয়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমের পদত্যাগ ও পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হলো ড. সুকুমার রায় মেধা বৃত্তি
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 