News Bangla 24 BD | ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের বিধ্বস্ত হওয়া বিমানের আর কেউ বেঁচে নেই। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রতিনিধি বামব্যাং সুরিও আনজি একথা  জানান। খবর তাসের।
তিনি বলেন,  ‘দুর্ঘটনাস্থল থেকে অনেকের লাশ উদ্ধার করা হয়েছে। এখন ওই বিমানের আর কেউ জীবিত নেই।’
তিনি আরো জানান, অনুসন্ধান এলাকার পরিধি বাড়িয়ে ১৫০ বর্গ নটিক্যাল মাইল করা হয়েছে।
গতকাল সোমবার সকালে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। জাকার্তা থেকে পাংকাল পেনাংয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল এটি। জাকার্তা ছাড়ার কিছুক্ষণ পরই সাগরে ডুবে যায় বিমানটি।
উড্ডয়নের মাত্র মাত্র ২ মিনিট পর পুনরায় বিমানবন্দরে অবতরণের অনুরোধ জানায় ১৮৯ জন নিয়ে সাগরে বিধ্বস্ত হওয়া ইন্দোনেশীয় বিমানটির পাইলট। তার অনুরোধ গ্রহণও করা হয়। তবে এর আরও ১০ মিনিট পরই সাগরে বিধ্বস্ত হয়ে ৪০ মিটার পানির নিচে তলিয়ে যায় লায়ন এয়ারলাইন্সের বিমানটি।
এ বিভাগের অন্যান্য সংবাদ