News Bangla 24 BD | জাবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু ১৮ নভেম্বর - News Bangla 24 BD
News Head
 গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

জাবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু ১৮ নভেম্বর


জাবি প্রতিনিধি : সাগর কর্মকার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির সাক্ষাৎকার শুরু হবে আগামী ১৮ নভেম্বর (রবিবার)।

বৃহস্পতিবার  (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষ) ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গতকাল ভর্তি পরীক্ষা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার  (ভাইবা) আগামী ১৮, ১৯, ২০ এবং ২২ নভেম্বরে অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ওই দিন সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে না।’

তিনি আরও জানান, ‘কোন ইউনিটের সাক্ষাৎকার কোন দিন অনুষ্ঠিত হবে সেটা সংশ্লিষ্ট অনুষদের ডিনরা নির্ধারণ করবেন। ছোট ছোট ইউনিটগুলোর সাক্ষাৎকার একদিন আর বড় বড় ইউনিটগুলোর সাক্ষাৎকার দুই দিনব্যাপী হবে। আমরা কোন ইউনিটের সাক্ষাৎকার কবে সেটা নিয়ে কাজ করছি, আশা করছি ৫ অথবা ৬ নভেম্বরর মধ্যে জানাতে পারব। বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় সংবাদ পত্র ও  বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে জানান হবে।’

‘এ, ডি, এইচ ইউনিটে আসন সংখ্যার ১০ গুণ পর্যন্ত এবং বি, সি, সি1, ই, এফ, জি, আই ইউনিটে আসন সংখ্যার ৫ গুণ পর্যন্ত ভাইবায় ডাকা হবে এবং বিভিন্ন কোটার আবেদন ২৮,২৯,৩০ নভেম্বর শুরু হবে বলেও তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ