News Bangla 24 BD | টঙ্গীতে শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

টঙ্গীতে শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের এক সভা হতে বেসরকারী শিক্ষক কর্মচারীদের বহুকাংখিত বৈশাখী ভাতা ও ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভা হতে বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয় করণের বিষয়ে মাননীয় প্রধান মন্ত্রির সুদৃষ্টি কামনা করা হয়। সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ মনে করেন কোন দাবি করে নয় বেসরকারী শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করণে জাতির জনক বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনা এমনি যুগান্তকারী ঘোষনা দেবেন। বিশ্বনন্দিত এ নেতার কর্ম, ত্যাগ ও সুদূর প্রসারী চিন্তা প্রসূত পদক্ষেপে বাংলাদেশ আজ পৃথিবীতে উন্নয়নের বিস্ময়ে পরিণত হয়েছে।

আজ  টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো: আশরাফুল আলমের সভাপতিত্বে উক্ত সভা হতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকণ্যার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে বক্তৃতা করেন সমন্বয় পরিষদের মহাসচিব শেখ আবদুস সালাম, শহিদুল্লাহ মোল্লা, রণজিত কুমার কর্মকার , অধ্যক্ষ ফেীজি আক্তার, মো: হেল্লাল উদ্দিন মোল্লা, মোঃ নুরুল ইসলাম, আলহাজ নূরূজ্জামান, মোঃ নিজাম উদ্দিন আহমেদ, নিলুফা ইয়াছমিন মনীরা ও আতাউল গণি প্রমূখ । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দারিদ্রমুক্ত করে উন্নয়নের এক বিশেষ উচ্চতায় প্রতিষ্ঠা করায় নেতৃবৃন্দ “শেখ হাসিনা পরিষদ” গঠন করে উন্নয়নের কাজে আত্মনিয়োগ ও সহযোগিতা করার দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত পরিষদের কর্ম পরিধি ও গঠনতন্ত্র প্রণয়ন এবং সাংগঠনিক সহ সার্বিক বিষয়ে পরবর্তিতে সিদ্ধান্ত গ্রহণের উদ্যেগ নেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ