যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে শনিবার পর্যন্ত কমপক্ষে ২৩ নিহত হয়েছেন। এই দাবানলের কারণে ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন আরো দেড় লক্ষেরও বেশি মানুষ। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
ক্যালিফোর্নিয়ার বন এবং অগ্নি – নিরোধক বিভাগের মুখপাত্র স্কট মেক্লিন বলেন, ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরের পার্শ্ববর্তী একটি পাহাড়ি এলাকা থেকে ওই ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানায় ক্যালিফোর্নিয়ার রাজধানী সাক্রামেন্টোর ৯০ কিলোমিটার উত্তরের ওই পাহাড়ি এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মেক্লিন জানায় মৃত দেহেগুলো খুব বাজে ভাবে পুরে যাওয়ায় তাদের সম্পর্কে কোন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। শনিবার পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী এ দাবানলে ১৭৭ টি বাড়ি পুড়ে গেছে এবং ৮৩ হাজার জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজের বিষয়ে লস এঞ্জেলস কাউন্টি দমকল বাহিনীর প্রধান ডেরাইল অসবাই বলেন, আমদের দমকল কর্মীরা কিছু চরম এবং কঠিন আগুনের সম্মুখীন হয়েছে। আগুনের অবস্থা এমন ভয়াবহ যে তারা বলছে তারা জীবনেও এমন আগুন দেখেনি।

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত
যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল
আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২
জর্ডানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা
৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 