দয়া করে স্বাধীনতা বিরোধীদের ভোট দিবেন না — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
কালিয়াকৈর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের ভোট না দেয়ার আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, গাজীপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুৃক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক এমপি। তিনি শনিবার সকালে উপজেলার পুর্ব চান্দরা এলাকায় কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহবান জানান। মন্ত্রী বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। দয়া করে আপনারা স্বাধীনতা বিরোধীদের ভোট দিবেন না। স্বাধীনতা বিরোধীদের ভোট দিয়ে নির্বাচিত করলে পুনরায় তাদের গাড়ীতে জাতীয় পতাকা উড়বে, মহান স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী সকল শহীদের আত্মা কষ্ট পাবে। ওরা আবার ক্ষমতায় আসলে দেশের স্বাধীনতা ও সার্ভভৌমত্ব নষ্ট হবে এবং দেশে হত্যা,গুম, সন্ত্রাস,দুর্নীতি ও জঙ্গীবাদের উত্থান হবে। পিছিয়ে যাবে দেশ।
কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালিযাকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা আওয়ামীলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন খোকন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেড বেলায়েত হোসেন বাবু, মোঃ রফিকুল ইসলাম তুষার, সরকার মোশারফ হোসেন জয়, মোঃ মজিবর রহমান ইয়াসিন, শরীফ মন্ডল, সানোয়ার হোসেন সরকার, মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।

টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী 