News Bangla 24 BD | ঝিনাইদহে ১০ শয্যা বিশিষ্টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র’র উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে ১০ শয্যা বিশিষ্টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র’র উদ্বোধন


ঝিনাইদহ থেকে, জাহিদুর রহমান তারিকঃ
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের দক্ষিণ কাস্টসাগরা গ্রামে ১০ শয্যা বিশিষ্টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সে সময় ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি.এম. সালেহ উদ্দিন ও স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের পরিবার পরিকল্পনা (যুগ্ম- সচিব) পরিচালক শরিফুল ইসলাম, ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদিকুল বারী, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা দৌর গড়ায় পৌছে দিতে ১০ শয্যা বিশিষ্টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এখান থেকে অত্র এলাকার মানুষ চিকিৎসা সেবা নিতে পারবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ