News Bangla 24 BD | সুদানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাদেশিক গভর্নরসহ নিহত ৭ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

সুদানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাদেশিক গভর্নরসহ নিহত ৭


সুদানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাদেশিক গভর্নরসহ সাত জন নিহত হয়েছে। রবিবার দেশটির পূর্বাঞ্চলীয় গাদারেফ প্রদেশে ইথিওপিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। খবর আফ্রিকান সংবাদ মাধ্যম ডেইলি নেশনের।

হতাহতদের মধ্যে প্রাদেশিক গভর্নর মিরঘানি সালেহ রয়েছে বলে নিশ্চিত করেছে গাদারেফ প্রদেশের সরকারি বার্তা সংস্থা।

সরকারি বার্তা সংস্থা আরও জানায়, হেলিকপ্টারটিতে গাদারেফ প্রদেশের কৃষিমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারাও ছিলেন। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা জানায়নি সংস্থাটি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন ধরে যাওয়ার পর হেলিকপ্টারটি একটি যোগাযোগ টাওয়ারের সঙ্গে ধাক্কা খায়। পরে কৃষি জমিতে এটি অবতরণ করতে চাইলেও পারেনি।

আদম হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা বিমানটি থেকে ধোয়ার কুণ্ডলী বেরিয়ে যেতে দেখেছি।’

গাদারেফ প্রদেশটির সঙ্গে ইথিওপিয়া ছাড়াও সুদানের খার্তুম ও কাসালা প্রদেশের সীমান্ত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ