News Bangla 24 BD | কালীগঞ্জে নাচে গানে নারী নেত্রীদের নৌকার প্রচারণা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালীগঞ্জে নাচে গানে নারী নেত্রীদের নৌকার প্রচারণা


কালীগঞ্জ প্রতিনিধি : ৫ টনের একটি ট্রাক গাজীপুর কালীগঞ্জের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করছে। এরমধ্যে সাউন্ড সিস্টেম ও একদল নারী নেত্রী। গান বাজছে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় থিম সং হিসেবে খ্যাত ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কা ভোট দিন’। আর তাতে স্থানীয় নারী নেত্রীরা নেচে গেয়ে একাকার। নারী নেত্রীরা গানের ফাকে ফাকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আ’লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি’র স্থানীয় উন্নয়নের কথা বলছেন আর নৌকার ভোট প্রার্থনা করছেন।
এদিকে রোববার প্রতিমন্ত্রী চুমকি তার নির্বাচনী এলাকার নাগরী ও বাহাদুরসাদী ইউনিয়নে কয়েকটি উঠান বৈঠক, পথসভা ও কর্মী সভা করেছেন। প্রতিটি নির্বাচনী অনুষ্ঠানেই সাধারণ ভোটার, তৃণমূল নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মেহের আফরোজ চুমকি (নৌকা) ছাড়াও এ আসনে রয়েছে আরো ৪ জন প্রার্থী। এরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ. কে. এম ফজলুল হক মিলন (ধানের শীষ), জাতীয় পার্টির রাহেলা পারভীন শিশির (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান (হাতপাখা) ও জাকের পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ (গোলাপ ফুল)।

এ বিভাগের অন্যান্য সংবাদ