News Bangla 24 BD | গাজীপুরে বিটিভি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন - News Bangla 24 BD
News Head

গাজীপুরে বিটিভি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন


গাজীপুর প্রেসক্লাবে উদ্যাপন করা হলো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র ৫৪তম জন্ম বার্ষিকী। দিবসটি অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও র‌্যালী। এতে প্রধান অতিথি ছিলেন- গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বিটিভি’র গাজীপুর প্রতিনিধি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম মাসুম, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ জানে এ আলম, নির্বাহী সদস্য সৈয়দ মোকছেদুল আলম লিটনসহ টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম, কালের কন্ঠের টঙ্গী প্রতিনিধি মোঃ মাহবুবুল আলম, সাংবাদিক আবুল হোসেন চৌধূরী, এম এ ফরিদ ও সামসুল হক ভূঁইয়া প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ