News Bangla 24 BD | জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনে জামানত হারাচ্ছেন চার প্রার্থী - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনে জামানত হারাচ্ছেন চার প্রার্থী


ঝিনাইদহঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করায় জামানত হারাচ্ছেন ধানের শীষের তিন প্রার্থী ও হাতপাখা প্রতীকের এক প্রার্থী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল থেকে এ তথ্য পাওয়া যায়। নির্বাচন কমিশন সূত্র জানায় কোন প্রার্থীর জামানত বাঁচাতে হলে পোলকৃত ১০০টি ভোটের বিপরীতে কমপেক্ষ .০৮টি ( দশমিক শূন্য আট) ভোট পেতে হবে। সেই হিসাবে ঝিনাইদহের ৩ টি আসনে ধানের শীষের প্রার্থীরা কেউ .০৮ ( দশমিক শূন্য আট) ভোট পাননি। ভোটের ফলাফলে দেখা যায় ঝিনাইদহ ১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের আব্দুল হাই ২,২২,০৩৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এডভোকেট আসাদুজ্জামান পেয়েছেন ৬,৬৬৮ ভোট। ঝিনাইদহ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক তাহজীব আলম সিদ্দিকী সমি ৩,২৫,৮৮৬ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক ফখরুল ইসলাম পেয়েছেন ৯,২৯৩ ভোট। ঝিনাইদহ ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের শফিকুল আজম খান চঞ্চল ২,৪২,৫৩২ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান পেয়েছেন ৩২,২৪৯ ভোট। ঝিনাইদহ ৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আনোয়ারুল আজিম আনার ২,২৬,৩৯৬ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৯,৫০৬ ভোট। নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, কোন আসনে বৈধ ভোটের বিপরীতে শতকরা .০৮ (দশমিক শূন্য আট) শতাংশ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ