News Bangla 24 BD | পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ার নির্দেশ-ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ার নির্দেশ-ওবায়দুল কাদের


প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরান ঢাকা থেকে যত দ্রুত সম্ভব রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে বলেছেন, এ বিষয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না।

শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে গিয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশের পর সিটি মেয়র ব্যবস্থা নেয়া শুরু করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পুনর্বাসন ও আর্থিক সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মানুষের দুঃখ-দুর্দশাকে পুঁজি করে কারো রাজনীতি করা উচিত নয়।

তিনি বলেন, গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারেরও বিকল্প ভাবা হবে। চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিএনপিকে রাজনীতি না করারও আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পুরান ঢাকার চকবাজার ট্র্যাজেডির দায় সরকার এড়িয়ে যেতে পারে না। সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কাজ করছে।

ওবায়দুল কাদের বলেন, এখানে জীবিকার চেয়ে জীবনের ঝুঁকি বেশি। তাই এখানে কেমিক্যাল গোডাউন থাকতে দেওয়া হবে না। নিমতলির ঘটনার পর কেমিক্যাল গোডাউন সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ক্লোজ মনিটরিংয়ের অভাব ছিল। তাই এখানে আবার গোডাউন করা হয়েছে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিপদজনক ঘটনা ঘটাচ্ছে। সিলিন্ডার ব্যবহার না করাই ভালো। এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার না করার বিকল্প ভাবা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কেমিক্যাল গোডাউন না থাকে।

ক্ষতিগ্রস্ত ৯ জনকে ১ লাখ টাকা করে চেক প্রদান করেন ওবায়দুল কাদের। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এছাড়া সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম আহতদের দেখতে ঢামেকে যান এবং আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

যানবাহনে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাসের ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিয়মিত মনিটরিং করলে দুর্ঘটনা এড়ানো যেত। পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে অনতিবিলম্বে কেমিক্যাল গোডাউনগুলো সরিয়ে নিতে হবে। এসব গোডাউন এখানে রাখা যাবে না। এ বিষয়ে কোনো ধরনের গাফলতি আরও বড় ক্ষতি ডেকে আনবে।’

ইউবি

এ বিভাগের অন্যান্য সংবাদ