News Bangla 24 BD | পূর্ব চীনের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৬ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

পূর্ব চীনের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৬


পূর্ব চীনের রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ৬ জন। আহত হয়েছেন আরও অনেকে। বিস্ফোরণে ভেঙে পড়েছে একাধিক বাড়ি। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। সাউথ চায়না মর্নিং পোস্ট, টাইমস অব ইন্ডিয়া।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২.৫০ মিনিট নাগাদ পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ইয়্যানচেংয়ের তিয়ানজিআই কেমিক্যাল সংস্থার কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে। মনে করা হচ্ছে, সাম্প্রতিক কালে চীনে এত বড় শিল্প দুর্ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে মারা গেছেন অন্তত ৬ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও কয়েকজন শ্রমিককে।

দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন ও উদ্ধারকর্মীরা। এছাড়া বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মীকেও সেখানে মোতায়েন করা হয়েছে।

চীনের সরকারি সংবাদসংস্থা জিংহুয়া জানিয়েছে, এক রাসায়নিক সার কারখানায় রাসায়নিকের বিস্ফোরণ থেকেই প্রথমে আগুন ছড়ায়। বিস্ফোরণের জেরে কারখানা চত্বরের বেশ কিছু নির্মাণ ভেঙে পড়েছে। আগুনের শিখা কারখানার ছাদ পর্যন্ত উঠতে দেখা গেছে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা।

এদিকে বিস্ফোরণ ঘটার সময় কিছু দূরের লিয়াংইয়ুংগ্যাং শহরে মৃদু ভূমিকম্পও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনে মাত্রা ছিল ২.২।

এ বিভাগের অন্যান্য সংবাদ