News Bangla 24 BD | ঝিনাইদহে পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যেবাহী লাঠি খেলা প্রদর্শন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যেবাহী লাঠি খেলা প্রদর্শন


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ঝিনাইদহে হয়ে গেলো গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা। শহরের পায়রা চত্বরে সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লাঠিয়াল বাহিনী। বর্ণিল সাজে লাঠি হাতে লাঠিয়ালরা অংশ নেন এ খেলায়। ঢাকঢোল আর বাঁশির তালে আনন্দে-উল¬াসে মেতে ওঠেন সবাই। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ রঙ-বেরঙের পোশাক পরে মাঠে আসেন লাঠি খেলতে। বাদ্যের তালে চলে লাঠি খেলা। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেরে রক্ষা করা আর অপরকে ঘায়েল করার চেষ্টায় মেতে থাকেন লাঠিয়ালরা। প্রদর্শণ করা হয় লাঠি নিয়ে নানা কলা-কৌশল। লাঠিখেলার আয়োজক বাংলাদেশ লাঠিয়াল বাহিনী ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা বলেন, ‘পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই আমাদের এ আয়োজন।’ লাঠিখেলায় অংশ নেওয়া শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের রইচ উদ্দিন বলেন, আমরা নিজেদের আনন্দ ও অন্যদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন স্থানে লাঠিখেলা করে থাকি। কিন্তু আমরা অবহেলিত। গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ