News Bangla 24 BD | ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংকে নিয়ে সকাল ৯টা ২৫ মিনিটে ড্রুক এয়ার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম এনামুর রহমান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা তাকে বিমানবন্দরে বিদায় জানান। খবর বাসসের ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে গত বছর দায়িত্ব গ্রহণ করার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র ডা. লোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশে প্রথম সফর করেন।

এ সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আনুষ্ঠানিক আলোচনা শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তরিক ও উষ্ণতার পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিবেশীসুলভ সম্পর্কের প্রতিফলন ঘটেছে। পারস্পরিক স্বার্থে দুটি দেশের বাজারে বিভিন্ন পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকারের অনুমতি দেয়ার জন্য বাংলাদেশ ও ভুটান নীতিগতভাবে সম্মত হয়েছে।

পররাষ্ট্র সচিব শহীদুল হক ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, ‘ভুটান বাংলাদেশের বাজারে ১৬টি পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকারের দাবি করেছে। বাংলাদেশ দু’দেশের আনুষ্ঠানিক আলোচনার সময় ভুটানের বাজারে ১০টি পণ্যের প্রবেশাধিকার চেয়েছে।’ দুই দেশের নেতৃবৃন্দ চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিগমে দরজী ওয়াংচুক এই সম্পর্কের দৃঢ় ভিত্তি স্থাপন করেছেন। উভয় প্রধানমন্ত্রী বিগত দশকে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছার বিষয়টি স্বীকার করেন এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে এ সম্পর্ক আরও শক্তিশালী ও দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় আলোচনার পর বাংলাদেশ ও ভুটান স্বাস্থ্য, কৃষি, শিপিং, পর্যটন ও জন প্রশাসন প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে তাদের সহযোগিতার জোরালো করার জন্য পাঁচটি চুক্তি স্বাক্ষর করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ