News Bangla 24 BD | জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


ঝিনাইদহঃ
‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আয়োজনে বুধবার সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে নার্সিং ইনষ্টিটিউটে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জনের ডাঃ সেলিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা বিএম’র সাধারন সম্পাদক ডাঃ দুলাল কৃষ্ণ চক্রবর্তী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আইয়ুব আলী, ডাঃ মোকাররম হোসেন, ডাঃ রেজা সেকেন্দার, জেলা ক্রীড়া সম্পাদক জীবন কুমার বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্টানটি পরিচালনা করেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। এসময় বক্তারা, সমাজের সর্বস্তরের মানুষের স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ