News Bangla 24 BD | উইন্ডোজ এক্সপির কোনো সাপোর্ট দেবে না মাইক্রোসফট - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

মাইক্রোসফটের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো এক্সপি। এই সংস্করণটি বাজারে ছাড়ার ১৭ বছর পার হয়ে গেলেও এখনো অনেকে এর মায়া ছাড়তে পারেননি। এখনো উইন্ডোজ এক্সপির বিভিন্ন সংস্করণের ব্যবহার দেখা যায়। তবে মাইক্রোসফট আর এই অপারেটিং সিস্টেমের কোনো সংস্করণের মেয়াদ টেনে নিতে চায় না।

পুরোনো এ অপারেটিং সিস্টেমের একটি সংস্করণের জন্য বর্ধিত সমর্থনসুবিধা ৯ এপ্রিল বন্ধ করে দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

উইন্ডোজ এমবেডেড পিওএসরেডি ২০০৯ সংস্করণটি পয়েন্ট-অব-সেল ডিভাইসগুলোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এবারে ওই সংস্করণের জন্য নিরাপত্তা প্যাচসহ অন্যান্য সমর্থন বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। এতে ১৭ বছর ৭ মাস ১৬ দিন পর উইন্ডোজ এনটি ৫.১ সংস্করণের জন্য সেবা বন্ধ করার ঘোষণা এল। ফলে, এটি সবচেয়ে বেশি দিন চালিত ওএস হিসেবে জায়গা করে নিয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরিপাবলিকের তথ্য অনুযায়ী, উইন্ডোজ এক্সপির অন্য এন্টারপ্রাইজ সংস্করণগুলোর মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। উইন্ডোজ এক্সপি হোম ও প্রফেশনাল ডেস্কটপ সংস্করণগুলোর সমর্থন ২০১৪ সালে শেষ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ