ঝিনাইদহে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত
ঝিনাইদহঃ
‘আমিই করব ম্যালেরিয়া নির্মূল’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মোকাররম হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ম্যালেরিয়া রোগ নির্মূল করতে সকলকে সচেতন হওয়ার আহŸান জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ

টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 