News Bangla 24 BD | অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ


স্কটল্যান্ডকে ১১৪ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। রবিবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে টসে হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। ১৭ রানে দুই উইকেট পড়ে যাওয়ায় কিছুটা চাপে পড়তে হয় বাংলাদেশকেঅ সাইফ হাসান ৪৯ করে দলকে কিছুটা এগিয়ে দেন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের অর্ধশতক দলকে আরো এগিয়ে নিয়ে যায়। আর নাজমুল হাসান শান্তর ১১৩ রানে ভর করে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৫৬ রান।
বড় রানের টার্গেটে মাঠে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার এনডি ফ্লাক ও জনস্টন ২০ এর কোঠায় রান করেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন আজিম দার (৫০)। এছাড়া ওয়ালার করেন ২৪ রান। আর কেউ রানের দিক থেকে দুই ঘরে পৌঁছাতে পারেননি। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৪২ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড।
প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ