News Bangla 24 BD | বাংলাদেশি রোবট কথা বলবে বাংলায়! - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনে বরাবরই আলোচনায় থাকে। তারই ধারাবাহিকতায় এবার বাংলা ভাষায় কথা বলতে পারে এমন রোবট তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী। যার তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। সংশ্লিষ্টদের দাবি এটি দেশের প্রথম সোস্যাল ইন্টাররেক্সন রোবট।

রোবো নামের একটি রোবট। যে কিনা বাংলা-ইংরেজির মিশেলে কথা বলতে পারে সাবলিলভাবে।

প্রায় ১ মাসের বেশি চেষ্টায় রোবটটি তৈরি করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১ জন তরুণ। এটি বানাতে খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা।

রোবো সাস্টের সদস্য ফারহানুল ইসলাম বলেন, ‘রোবটটির পুরা বডিতে ২৪ টা মটর ব্যবহার করা হয়েছে। রোবটের মাথায় ব্যবহার করা হয়েছে ৮ টা মটর। আমাদের প্রধান লক্ষ ছিল রোবটের মধ্যে আমরা যেন শারীরিক অনুভূতিগুলো ভালভাবে এ্যাপ্লাই করতে পারি’।

রোবো সাস্টের দলনেতা নওশাদ সঞ্চিব বলেন, ‘মানুষের আশেপাশে রোবট থাকবে, মানুষ রোবট ব্যবহার করবে। আমরা এই রোবটা তৈরি করেছি সোস্যাল ইন্টাররেক্সন এই জিনিসটা মাথায় রেখে’।

মানুষের দৈহিক গঠনের সাথে মিল রেখে ডিজাইন করা রোবটটি মানুষের নানা প্রশ্নের জবাব দিতে পারলেও এখনও চলাফেরা করতে পারেনা। তবে সেই চেষ্টা করে যাচ্ছেন রোবো সাস্টের সদস্যরা। আর এজন্য দরকার আর্থিক সহযোগিতা।

রোবো সাস্টের আরেক সদস্য তৌফিক রহমান বলেন, ‘আমরা যদি এই রোবটাকে হাঁটাতে চাই তার জন্য মেকানিক্যাল অনেক কিছু যুক্ত করতে হবে। সেজন্য উন্নতমানের মেকানিক্যাল ল্যাব দরকার’।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘বাংলাদেশে সাইন্স ফিকশন সমিতি নামে একটা সংস্থা আছে তারা আমাদের ছাত্রদের বলে তোমরা এধরনের একটা রোবট তৈরি করে দিতে পারবে কিনা। সেজন্য তারা এই রোবট তৈরি করে দিয়েছে। পরবর্তি প্রজেক্ট হিসাবে আমি যতদূর জানি এই রোবটটা এতদিন দাঁড়িয়ে ছিল এখন হাঁটানোর চেষ্টা করা হচ্ছে’।

এ বিভাগের অন্যান্য সংবাদ