ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত
ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম মশিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংঠনিক সম্পাদক এড এম এ মজিদ, বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা, সাজেদুর রহমান পাপপু, আহসান হাবিব রণক ও আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ। আলোচনা সভায় বক্তাগন বলেন, শহীদ জিয়া বাংলাদেশে বহুদলীয় গনকন্ত্রের প্রবক্তা হিসেবে বিশ্বে পরিচিত। তার সততা ও সুশাসনে বাংলাদেশ প্রাণ ফিরে পেয়েছিল। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফেজ মাহাথীর লিপইয়ার।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়াই আমাদের মূল ভাবনা : কৃষিমন্ত্রী
জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন তারেক রহমান 