News Bangla 24 BD | একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ - News Bangla 24 BD
News Head
 সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ


একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে সরকার। কলেজে ভর্তির ওয়েবসাইটে সোমবার এই তালিকা প্রকাশ করা হয়। প্রথম পর্যায়ে ভর্তির জন্য ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ জনকে মনোনীত করা হয়েছে। প্রথম পর্যায়ে আবেদন করেছিলো ১৪ লাখ ১৫ হাজার ৮৭৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৯৭ হাজার ১০ জন ভর্তির জন্য কলেজ পায়নি।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ জানিয়েছেন মনোনীতদের ১৮ জুনের মধ্যে এসএমএসের মাধ্যমে জানাতে হবে তারা কোন কলেজে ভর্তি হতে চায়। এরপর প্রথম পর্যায়ে মনোনীত শিক্ষার্থীদের ২৭ থেকে ৩০ জুনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।

ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। এছাড়া তাদের মোবাইলে এসএমএস করেও ফল জানিয়ে দেওয়া হয়েছে।

প্রথম দফায় যারা কলেজ পায়নি, তারা দ্বিতীয় দফায় আবেদনের সুযোগ পাবে জানিয়ে অধ্যাপক হারুন বলেন, ‘মাধ্যমিকে উত্তীর্ণ সব শিক্ষার্থীই ভর্তির জন্য কলেজ পাবে। সব শিক্ষার্থীই কলেজে ভর্তি হতে পারবে।’ তিনি জানান, আগামী ১৯ থেকে ২০ জুন দ্বিতীয় পর্যায় এবং ২৪ জুন তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। ২১ জুন দ্বিতীয় পর্যায় এবং ২৫ জুন তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা গতবারের মতো সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পেরেছে। শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করে দেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ