News Bangla 24 BD | গাজীপুরে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন


 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাত ১২টা ১ মিনিটে কেককাটা, মোনাজাত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় উদ্যাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে কেক কেটের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আব্দুল হাদী শামিম, আফজাল হোসেন সরকার রিপন, মাজাহারুল ইসলাম, এড. ওয়াজ উদ্দিন, আলহাজ্ব কাজী মোহাম্মদ সেলিম, রিয়াজ মাহমুদ আয়নাল, আব্দুর রব নয়ন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮নং কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির, ২১নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জবেদ আলী জবে, ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর নাহিনুল আলম মৃধা, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হিরা সরকার, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এড. রিনা পারভীন, গিয়াস উদ্দিন মোল্লা, এড. হেলাল উদ্দিন, প্রফেসর আসকর আলী, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিত মল্লিক বাবু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, আওয়ামীলীগ নেতা শক্কুর আলী, হারুন অর রশিদ, তাজুল ইসলাম, জাকির হোসেন মাষ্টার প্রমুখ। আলোচনা সভা শেষে রাত ১২টা এক মিনিটে কেক কাটা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ