News Bangla 24 BD | শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ৪র্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ৪র্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত


ঝিনাইদহঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শৈলকুপা উপজেলা শাখার ৪র্থ বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছে লিয়াকত আলী, সহ-সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন নিপুনসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীমার রশিদ শামীম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাওন শিকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লিয়াকত আলী খান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ