News Bangla 24 BD | আমরা রাজনীতি করি, বাস্তবসম্মত, জনগণের স্বার্থে-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

আমরা রাজনীতি করি, বাস্তবসম্মত, জনগণের স্বার্থে-সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, এ কথা ভেবে আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি, বাস্তবসম্মত, যুক্তিসংগত বিষয় বিবেচনা করে, জনগণের স্বার্থে।’ গ্যাসের দাম বৃদ্ধিতে জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে কি না? এর জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, ‘জনগণের স্বার্থ দেখতে কতগুলো বিষয়ে ভারসাম্য রক্ষা করতে হয়। দেশের অর্থনীতির কথাও আমাদের ভাবতে হয়। সবকিছু মিলে দেশ একটা সুষম অবস্থায় আছে।’

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম জোটের ডাকা হরতালের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা শহরে হরতালের কোনো চিহ্ন নেই। যানজট দেখা গেছে। বাস্তবতা বুঝে এ হরতালে জনগণের সাড়া নেই। হরতাল এখন আর গণতান্ত্রিক আন্দোলনের কার্যকর হাতিয়ার নয়, এটা মরিচা ধরে গেছে।’

তিনি আরো বলেন, ‘গ্যাসের দাম সমন্বয় করার জন্য দাম বাড়ানো হয়েছে। দাম বৃদ্ধির পরও ভর্তুকি দিতে হবে। গ্যাসের মূল্যবৃদ্ধি বাস্তবসম্মত।’

এ বিভাগের অন্যান্য সংবাদ