News Bangla 24 BD | শেষ হয়ে গেল ভারতের বিশ্বকাপ যাত্রা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে ফেভারিট দল হিসেবে এসেছিলো ভারত। তাদের সামর্থ্য সম্পর্কে ক্রিকেট ভক্তদের ধারণা এমন ছিলো যে, এই আসরের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডের দেয়া ৩৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হওয়ার পর ম্যাচ পাতানোর সন্দেহ জাগে দলটির বিরুদ্ধে! ভাবখানা এমন, এই রান তাড়া করা কোনো ঘটনাই না কোহলি-রোহিতদের জন্য। অথচ আজ নিউজিল্যান্ডের দেয়া ২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে তারা হারলো ১৮ রানে।

এরমধ্য দিয়ে শেষ হয়ে গেল ভারতের বিশ্বকাপ যাত্রা। দাপুটে দলটিকে ফিরতে হচ্ছে শূন্য হাতেই। ফাইনাল না খেলেই! অন্যদিকে লিগপর্বের শুরুতে ভালো করলেও শেষ দিকের ব্যর্থতায় রান রেটের ব্যবধানে সেমিফাইনালে ওঠা নিউজিল্যান্ড চলে গেল ফাইনালে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলটির মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের দল।

এর আগে গতকাল মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কিউইরা ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তোলার পর নামে বৃষ্টি। এরপর গতকাল আর কোনো বল মাঠে গড়ায়নি। রিজার্ভ ডেতে আজ বুধবার আবারো ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় দলটি। জবাবে খেলতে নেমে ২৪ রানেই চার উইকেট হারায় ভারত। পরে জাদেজা ও ধোনীর ব্যাটে প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি। ৩ বল বাকি থাকতেই ২২১ রানে থামে কোহলিদের ইনিংস। ১৮ রানের এক অবিস্মরণীয় জয় পায় গতবারের রানারআপ নিউজিল্যান্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ