News Bangla 24 BD | ঝিনাইদহে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে এ উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শারমিন সুলতানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাসদ খুলনা জেলা শাখার সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, ঝিনাইদহ জেলা বাসসের সমন্বয়ক এ্যাডঃ আসাদুল ইসলাম, বাসদ নেতা নাসির উদ্দিন প্রিন্স, রাসিব রহমান প্রমুখ। এসময় বক্তারা, সরকারি কে.সি কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দাবি করেন। সেই সাথে টাকা যার শিক্ষা তার এই নীতির বিরুদ্ধে দূর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য জোর আহ্বান জানানো হয়। এছাড়াও নুসরাতসহ সকল নারী ও শিশু ধর্ষণ এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ, জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্ধের দাবি জানানো হয়। অনুষ্ঠান শেষে ছাত্রনেতা শারমিন সুলতানা কে সভাপতি এবং ফারজানা ইয়াসমিন রিমা কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ