News Bangla 24 BD | তুরস্কে বাস উল্টে বাংলাদেশিসহ নিহত ১৭ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

তুরস্কের পূর্বাঞ্চলের ভ্যান প্রদেশে অবৈধ অভিবাসীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি এবং আফগানিস্তানি রয়েছেন বলে দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

দেশটির ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ বলছে, অতিরিক্ত যাত্রীবাহী ওই মিনিবাসটি ভ্যান শহরের সঙ্গে ওজালপ জেলার সংযোগকারী একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়।

কর্তৃপক্ষ বলছে, এ দুর্ঘটনায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে। তবে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভ্যানের গভর্নর মেহমেত এমিন বিলমেজ দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সিকে (এএ) বলেন, বাসটি পাহাড়ি সড়কে চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

আরও পড়ুন : নোবেলজয়ী নাদিয়াকে ট্রাম্পের প্রশ্ন, কি জন্য পুরস্কার পেয়েছিলেন?

ইরান সীমান্তের কাছের মুরাদিয়ে জেলা থেকে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে বাসটি যাত্রা শুরু করেছিল বলে জানিয়েছেন তিনি।

গভর্নর মেহমেত এমিন বিলমেজ বলেন, হতাহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। হতাহতরা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছেন এই গভর্নর। বাসের চালক গোকান সারমাও দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ইরান-তুরস্ক সীমান্তের ভ্যান প্রদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায় বিভিন্ন দেশের অবৈধ অভিবাসনপ্রত্যাশীরা। তিনি বলেন, সাধারণত ওই মিনিবাসে ১৭ থেকে ১৮ জনের আসনের ব্যবস্থা আছে। কিন্তু বাসটিতে ৬৭ জন যাত্রীকে তোলা হয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ